Collector
ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক কেনাবেচা’ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১ | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক কেনাবেচা’ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক কেনাবেচা’ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়হান নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও টেটার আঘাতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। নিহত রায়হান সৈয়দটুলা উত্তর পাড়ার ছোট্ট মিয়ার ছেলে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ইয়াবা বিক্রির পাওনা টাকা নিয়ে সৈয়দটুলা উত্তর পাড়ার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক টাকা দিয়ে ইয়াবা না এনে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ ঘটনায় সজীব মিয়া ক্ষুব্ধ হন। পরে বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন বিষয়টি জানতে চান। এ সময় মাদকসেবী সজীব মিয়ার পক্ষ নিয়ে এলাকার শাহীন ও রতনসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চামড়া রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা: টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০ একপর্যায়ে রাত ১২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রায়হান মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জীবন চন্দ্র দাস জানান, নিহত রায়হানের শরীরের বাম পাশে কোমরের নিচে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Go to News Site