Collector
লেবাননে স্থল অভিযান, লিতানি নদী পার হল ইসরাইলি সেনারা | Collector
লেবাননে স্থল অভিযান, লিতানি নদী পার হল ইসরাইলি সেনারা
Somoy TV

লেবাননে স্থল অভিযান, লিতানি নদী পার হল ইসরাইলি সেনারা

লেবাননে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা আরও জোরদার করেছে ইসরাইল। এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে তেল আবিব। ইসরাইলি বাহিনীর তীব্র বিমান ও ড্রোন হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত শুক্রবার (২৯ মে) একদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।গত এক সপ্তাহে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় ১১ জন শিশু নিহত বা আহত হয়েছে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের সামরিক প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। গত সপ্তাহখানেক ধরে পূর্ব লেবাননের ওই অঞ্চলে ইসরাইলি সেনারা নাবাতিয়েহ শহরের ঠিক দক্ষিণে অবস্থিত উঁচু ভূমি দখলের জন্য অবিরাম অভিযান চালাচ্ছে, যা শত শত ইসরাইলি বিমান হামলা, ড্রোন হামলা এবং কামানের গোলার মাধ্যমে পরিচালিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, শুক্রবার টায়ার শহরের কাছের আব্বাসিয়াহ শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল-নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরাইলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। আরও পড়ুন: ইসরাইলি হামলায় ঐতিহ্যবাহী স্থানগুলো ‘মারাত্মক ঝুঁকির’ মুখে: লেবাননের সংস্কৃতিমন্ত্রী এরই মধ্যে আজ শনিবার (৩০ মে) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে, তাদের সেনারা নিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত ও বেকা উপত্যকাসহ পুরো ফ্রন্টজুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, পশ্চিম বেকা অঞ্চলের কারাউন বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরাইল করছে। মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরাইলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন অনেক শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলারয় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। আরও পড়ুন: লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যেকোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের ওপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরাইলের এই অগ্রযাত্রা এবং নিতানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

Go to News Site