Collector
ছেলেকে ব্রিজ থেকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা | Collector
ছেলেকে ব্রিজ থেকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা
Boishakhi News24

ছেলেকে ব্রিজ থেকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যমুনা খাতুন নামের এক নারী। তবে নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে তার ছেলে সাইফ ওসমান হাদি। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু ওপর এ ঘটনা ঘটে। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৯ মে) বিকেলে সেতুর ওপর থেকে এক নারী তার শিশুসন্তানকে হরিপুর সেতু থেকে নদীতে ফেলে দেন। পরে তিনিও নদীতে ঝাঁপ দেন। Read More

Go to News Site