Collector
রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ | Collector
রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
Jagonews24

রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাঁধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে মো. রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আরও ১৫ জন আহত হন। শুক্রবার (২৯ মে) রাত ১২টায় উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। জানা গেছে, নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু যুবক মাদক না কিনে টাকা দিয়ে বিস্কুট খেয়ে ফেলে। এ নিয়ে সজীব ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীবের পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মাদকের বিরুদ্ধে থাকা রায়হান নামে এক কিশোর গুরুতর আহত হয়। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/জেআইএম

Go to News Site