Collector
টাঙ্গুয়ার হাওরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ | Collector
টাঙ্গুয়ার হাওরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ
Somoy TV

টাঙ্গুয়ার হাওরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এলাকায় পিকনিকের নৌকা থেকে মাথা ঘুরে পানিতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।শনিবার (৩০ মে) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রচণ্ড শব্দে মিউজিক সিস্টেমে ডিজে গান বাজিয়ে একটি পিকনিকের নৌকা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসে। এতে স্থানীয়রা তীব্র শব্দ দূষণের শিকার হন। আরও পড়ুন: সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার নৌকায় উচ্চ শব্দে মিউজিক বাজানোর সময় এক যুবক নৌকার সামনের অংশে দাঁড়িয়ে মাথা ঘুরে পানিতে পড়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য স্থানীয়রা অভিযান চালালেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

Go to News Site