Somoy TV
ঈদুল আজহার দিন থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।শনিবার (৩০ মে) দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো কোরবানির বর্জ্য সংগ্রহের হালনাগাদ থেকে এই তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক ঈদের পরদিন (২৯ মে) রাত ১২টা পর্যন্ত মোট ৮ হাজার ৯৭৭ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সবশেষ আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সব মিলিয়ে ২৮ হাজার ৪২৮ টন কোবানির বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
Go to News Site