Collector
আর্জেন্টাইনের প্রচারণায় অচেনা ফুটবলার এখন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার | Collector
আর্জেন্টাইনের প্রচারণায় অচেনা ফুটবলার এখন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার
Somoy TV

আর্জেন্টাইনের প্রচারণায় অচেনা ফুটবলার এখন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার

বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি। এর মধ্যেই ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি কোনো সুপারস্টারকে ঘিরে নয়, বরং এমন এক ফুটবলারকে নিয়ে, যাকে দিনকয়েক আগেও নিউজিল্যান্ডের বাইরে কেউ চিনত না। বলা হচ্ছে টিম পেইনের কথা। মাত্র তিন দিনের ব্যবধানে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৪,৭১৫ থেকে বেড়ে আড়াই মিলিয়ন ছাড়িয়ে গেছে। আর এর পেছনে রয়েছে একজন আর্জেন্টাইন কনটেন্ট নির্মাতার ভাইরাল প্রচারণা।শুরুটা আর্জেন্টাইন কনটেন্ট ক্রিয়েটর ভালেন স্কারসিনির একটি ভিডিও দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কারসো’ নামে পরিচিত এই নির্মাতার লক্ষ্য ছিল বিশ্বকাপের সবচেয়ে কম পরিচিত খেলোয়াড়কে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড পর্যালোচনা করে তিনি টিম পেইনকে বেছে নেন এবং সবাইকে তাঁর অ্যাকাউন্ট অনুসরণ, পোস্টে মন্তব্য করা ও বিশ্বকাপের আগে সমর্থন জানাতে আহ্বান জানান।অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগ ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পেইনের অনুসারীর সংখ্যা ছয় লাখে পৌঁছে যায়। এই সংখ্যা নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নটিংহ্যাম ফরেস্ট তারকা ক্রিস উড এবং দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের মোট অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে যায়। তার পোস্টের মন্তব্যের ঘর স্প্যানিশ ভাষার বার্তায় ভরে যায়, আর হাজারো ফুটবলপ্রেমী তাকে ২০২৬ বিশ্বকাপের ‘জনগণের খেলোয়াড়’ হিসেবে অভিহিত করতে শুরু করেন। আরও পড়ুন: মেসিকে ঘিরে শক্তিশালী আর্জেন্টিনা, তবু যে দুশ্চিন্তা তাড়া করছে স্কালোনিকে টিম পেইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ছবি: স্ক্রিনশটঘটনাটি অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ে। মাত্র ২০ ঘণ্টায় নিউজিল্যান্ডের এই ডিফেন্ডারের অনুসারীর সংখ্যা এক মিলিয়ন থেকে দুই মিলিয়নে দাঁড়ায়, যা বর্তমানে আড়াই মিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে তিনি বিশ্বের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবচেয়ে আলোচিত নামগুলোর একটিতে পরিণত হন। ২০০৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা এবং বর্তমানে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলা পেইন নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। আর এখন তিনি নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভালেন স্কারসিনি। ছবি: স্ক্রিনশটঅভূতপূর্ব এই সমর্থনের জবাবে পেইন নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার স্প্যানিশের জন্য ক্ষমা করবেন, আমি এখনো ডুওলিঙ্গোতে অনুশীলন করছি।’ এরপর তিনি যোগ করেন, ‘প্রথমেই ভালেনকে অসংখ্য ধন্যবাদ। গত ৪৮ ঘণ্টা সত্যিই অবিশ্বাস্য কেটেছে। বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আর বিশ্বের নানা প্রান্ত থেকে যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। সবাইকে অনেক ধন্যবাদ।’অনলাইনে জনপ্রিয়তা বিস্ফোরণের পাশাপাশি মাঠেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন পেইন। বিশ্বকাপ বাছাইপর্বে তিনি একটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন। এই পারফরম্যান্সই তাকে নিউজিল্যান্ডের তৃতীয় বিশ্বকাপ অভিযানের চূড়ান্ত দলে জায়গা করে দিয়েছে। আরও পড়ুন: বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডারগল্পটি এতটাই ভাইরাল হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি স্পেনের সংবাদমাধ্যমেও পেইনের অবিশ্বাস্য উত্থান নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকাপে একটি ম্যাচও না খেলেই তিনি অজানা একজন ফুটবলার থেকে বিশ্বব্যাপী পরিচিত মুখে পরিণত হয়েছেন।নিউজিল্যান্ড ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে খেলবে এবং প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগেই টিম পেইন এমন একটি অর্জন করে ফেলেছেন, যা কিছুদিন আগেও অসম্ভব মনে হতো। একটি ভাইরাল অনলাইন প্রচারণা তাকে বানিয়ে দিয়েছে পুরো বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় মুখ।

Go to News Site