Somoy TV
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।জুতাপেটার শিকার এনসিপি নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য।শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সব পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।সেখানে দেখা যায় এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন।জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অশ্লীল কথা বলেন এবং তাদের ফোনে অশ্লীল ম্যাসেজ দিতেন। তার আচরণে নারী প্রশিক্ষণার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন। এক পর্যায় গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী আলী আজম সাব্বিরকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন। এসময় আলী আজম সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।আরও পড়ুন: ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবককারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেছেন। পরে আলী আজম সাব্বির দোষ স্বীকার করে আমাদের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পরে একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ‘অভিযোগ আমাদের দৃষ্টি গোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে।
Go to News Site