Somoy TV
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পরে ১৭ জন গুরুতর আহত হয়েছে।শনিবার (৩০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উত্তরবঙ্গের যাত্রী ছিলেন।এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আরও পড়ুন: নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যুদুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
Go to News Site