Somoy TV
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে মিশর গত ২০ মে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। ওই দল থেকে স্ট্রাইকার আকতায় আবদাল্লাকে বাদ দিয়ে ঘোষণা করলো চূড়ান্ত দল।স্কোয়াডে বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিম জায়গা ধরে রেখেছেন। বর্তমানে তিনি ধারে আল-আহলিতে খেলছেন। ১৮ বছর বয়সি এই ফুটবলারের এটা প্রথম বিশ্বকাপ তো বটেই, জাতীয় দলেও প্রথমবারের মতো ডাক পাওয়াও। তার মতো প্রথমবার জাতীয় দলে ডাক পড়েছে মোস্তফা জিকোরও।দলে অবধারিতভাবেই আছেন মিশরের সেরা দুই ফুটবলার মোহামেদ সালাহ ও ওমর মারমুশ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সালাহ ১২ ও মারমুশ ৮ গোল করেছেন। আরও জায়গা পেয়েছেন এল মাহদি সোলিমান। জামালেকের হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে।তবে জামালেকের অপর দুই গোলরক্ষক মোহামেদ আওয়াদ ও মোহামেদ সোভি বিশ্বকাপ দলে জায়গা পাননি, যদিও এর আগে তারা বিশ্বকাপ বাছাইপর্বের দলে ছিলেন। মোস্তফা মোহামেদ বাদ পড়েছেন তার দল এফসি নঁতে লিগ ওয়ান থেকে বাদ পড়ার পর।আরও পড়ুন: বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডারমিশর এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা ব্রাজিলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে, বিশ্বকাপে প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ জুন। এরপর নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।মিশর স্কোয়াডগোলরক্ষক: মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান ও মোহামেদ আলা।ডিফেন্ডার: মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম ও করিম হাফেজ।মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইসাম হাসান ও মোহামেদ সালাহ।স্ট্রাইকার: ওমর মারমুশ ও হামজা আবদেলকরিম।
Go to News Site