Jagonews24
ব্রাজিল-আর্জেন্টিনা; দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সেরাকে সেরা বলতে আপত্তি নেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। বিশ্বকাপে এবারও তিনি ফেবারিটদের কাতারে আর্জেন্টিনাকে রেখেছেন এবং লিওনেল মেসিকে ভাসিয়েছেন উচ্ছ্বসিত প্রশংসায়। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মনে করেন, আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার হবে আর্জেন্টিনা। এর পেছনে তিনি বর্তমান চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এবং বিশেষ করে মেসির উপস্থিতিকেই সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। ভিনিসিয়ুস বলেন, ‘আমি আর্জেন্টিনাকেও বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বেছে নেব। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন, তাদের আত্মবিশ্বাস অনেক বেশি এবং তাদের দলে মেসি আছে।’ মেসির বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিনি জানান, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার পরবর্তী পদক্ষেপ অনুমান করা প্রায় অসম্ভব। ভিনিসিয়ুস বলেন, ‘মেসি সবসময়ই ভিন্ন কিছু করে দেখায়। সে কী করতে পারে, তা আমরা কখনোই আগে থেকে কল্পনা করতে পারি না।’ এমএমআর
Go to News Site