Collector
ঘরের মাঠেও কোনো প্রতিরোধ দেখাতে পারল না আয়ারল্যান্ড | Collector
ঘরের মাঠেও কোনো প্রতিরোধ দেখাতে পারল না আয়ারল্যান্ড
Somoy TV

ঘরের মাঠেও কোনো প্রতিরোধ দেখাতে পারল না আয়ারল্যান্ড

ঘরের মাঠে একমাত্র টেস্টে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে আইরিশরা।বেলফাস্ট টেস্ট ছিল চার দিনের। ৪ দিনের এই ম্যাচগুলোতে বেশিরভাগ সময়ই জয়-হার ফলাফল আসে না। তবে বেলফাস্ট চতুর্থ দিনের শুরুতেই জয় পেয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ইনিংস ব্যবধান এবং ৭৯ রানে স্বাগতিকদের হারিয়েছে টম লাথামের নিউজিল্যান্ড। বেলফাস্টে প্রথম দিনে শুরুর এক-দেড় ঘণ্টা বাদে তেমন একটা লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড। মার্ক অ্যাডায়ারের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে এরপর ম্যাচে শক্তভাবে দখল নেয় নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে খেই হারায় আইরিশরা। দুজনেই পান সেঞ্চুরির দেখা। রাচিন ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। সাতে নেমে ৯৮ রান করেন ডিন ফক্সক্রফট। ক্যারিয়ারের প্রথম টেস্টে কেবল ২ রানের জন্য সেঞ্চুরি মিস হয় অফস্পিনিং অলরাউন্ডারের। ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাত্র ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে অ্যাডায়ারকে নিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১৬ রানের জুটি গড়লেও ফলো অন এড়াতে পারেনি আইরিশরা। ১৭৯ রানে থামে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। আরও পড়ুন: '২০০ কি.মি. গতিতে বোলিং করব', পেস বোলিং নিয়ে সমালোচনার জবাবে শাহিন প্রথম ইনিংসে কিউইদের হয় ৬ উইকেট নেন নাথান স্মিথ। বেন সিয়ার্স নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ৪২ রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ২৩২ রানের বেশি করতে পারেনি স্বাগতিক আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার। এই ইনিংসে পাঁচ উইকেট নেন ব্লেয়ার টিকনার।

Go to News Site