Collector
জোট ছড়াই স্থানীয় নির্বাচন করবে জামায়াত, কেমন প্রার্থী মনোয়ন দেবে? | Collector
জোট ছড়াই স্থানীয় নির্বাচন করবে জামায়াত, কেমন প্রার্থী মনোয়ন দেবে?
Somoy TV

জোট ছড়াই স্থানীয় নির্বাচন করবে জামায়াত, কেমন প্রার্থী মনোয়ন দেবে?

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ত্রিশ শতাংশের বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। ভোটের অংকে যা দলটির রাজনৈতিক ইতিহাসে স্পষ্ট উত্থান।দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে সংশোধিত আরপিও অনুযায়ী, এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) শরিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেয় জামায়াত। তবে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই লড়বে জামায়াত। সিটি, পৌরসভা ও উপজেলা তিন পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি৷ এরইমধ্যে আটটি সিটি করপোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। তাহলে কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি? এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এলাকায় কারও অপরাধ-অপকর্মের ব্যাপারে খারাপ পরিচিতি রয়েছে, যা সংগঠন এবং ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ন করে- এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করবো না। জামায়াতের প্রতি তাকে আস্থা রাখতে হবে। সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুর্নীতি ও বদনাম এবং চাঁদাবাজি- সমাজে যেগুলোকে মানুষ ঘৃণা করে এর কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকলে স্থানীয় কোনো নির্বাচনে আমরা তাকে মনোনীত করবো না।’ আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কী পরিকল্পনা বিএনপির? এককভাবে নির্বাচনের কথা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নেব না। এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। জোটের প্রতিটি দল আলাদা আলাদা তাদের নিজস্ব প্রার্থী মনোনয়ন দেবে।’ এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে জামায়াত লড়লেও রাজপথের আন্দোলনে ১১ দলীয় জোটের সঙ্গেই থাকবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

Go to News Site