Somoy TV
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে মনে করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।শনিবার (৩০ মে) গাজীপুরের বলিয়াদী জমিদার বাড়ি মাঠে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনের অন্যতম প্রধান রূপকার। তিনি দেশের মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা, উৎপাদনশীলতা ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করেছিলেন। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’ আরও পড়ুন: জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক: প্রতিমন্ত্রী ফরিদ ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মহসিন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মান্নান দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও পড়ুন: কাজে ও কর্মে আমরা একজন জিয়াউর রহমান হই: ডেপুটি স্পিকারের অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Go to News Site