Collector
নরসিংদীতে প্রাইভেটকার-বিভাটেক সংঘর্ষে নিহত ২ | Collector
নরসিংদীতে প্রাইভেটকার-বিভাটেক সংঘর্ষে নিহত ২
Somoy TV

নরসিংদীতে প্রাইভেটকার-বিভাটেক সংঘর্ষে নিহত ২

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।শনিবার (৩০ মে) ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) ও একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)। আরও পড়ুন: ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বিভাটেকের চালক মো. রুবেল শেখ, যাত্রী মো. জুনাইদ শেখ (১১) ও তার মা মাহফুজা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মো. জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন এবং মো. রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। জুনাইদ শেখের মা মাহফুজা হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন: বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Go to News Site