Collector
মৌলভীবাজারে বিক্রি না হওয়ায় নদীতে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া | Collector
মৌলভীবাজারে বিক্রি না হওয়ায় নদীতে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
Boishakhi News24

মৌলভীবাজারে বিক্রি না হওয়ায় নদীতে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়ার বাজারে চরম সংকট দেখা দিয়েছে। ক্রেতার অভাবে অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে মাটি চাপা দিচ্ছেন, আবার কেউ কেউ নদ-নদীতে ভাসিয়ে দিচ্ছেন। অন্যান্য বছর এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করলেও এবার সেই চিত্রও দেখা যাচ্ছে না। ফলে কোরবানিদাতা, ক্ষুদ্র ব্যবসায়ী ও চামড়া সংশ্লিষ্ট শ্রমিকরা সবাই পড়েছেন বিপাকে। শুক্রবার (২৯ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী বালিকান্দি চামড়ার হাটসহ বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। চামড়া কিনে এনে ব্যবসায়ীরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি লবণের সংকটের কারণে Read More

Go to News Site