Collector
পীরগঞ্জে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত | Collector
পীরগঞ্জে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত
Somoy TV

পীরগঞ্জে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮৮নং আজলাবাদ শিশু শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক চৌধুরী এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহান আলীকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যারা বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরাও এ সম্মাননা লাভ করেন। আরও পড়ুন: জাল সনদ / কত শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল?অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈরচুনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো. আসাদুজ্জামান চৌধুরী মানু এবং ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী চৌধুরী।অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Go to News Site