Collector
ওজন কমিয়ে ট্রাম্পকে আরও বেশি ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকের | Collector
ওজন কমিয়ে ট্রাম্পকে আরও বেশি ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকের
Somoy TV

ওজন কমিয়ে ট্রাম্পকে আরও বেশি ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকের

হোয়াইট হাউস স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) গভীর রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মে মাসের স্বাস্থ্য পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে তার ব্যক্তিগত চিকিৎসকের এক মেমো বা স্মারকে বলা হয়েছে, ট্রাম্পের ওজন কমানো এবং আরও বেশি ব্যায়াম করা উচিত। তবে একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, তিনি ‘চমৎকার’ শারীরিক অবস্থায় রয়েছেন।হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবারাবেলা এক চিঠিতে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য ভালো আছে। তার হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক কার্যক্ষমতা অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘তার (ট্রাম্পের) মানসিক ও শারীরিক কর্মক্ষমতা চমৎকার। তিনি প্রধান কমান্ডার-ইন-চিফ এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার সব দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’ বারবাবেলা লেখেন, ‘স্বাস্থ্য পরীক্ষার সময় ট্রাম্পকে প্রতিরোধমূলক স্বাস্থ্যপরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে ছিল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, স্বল্পমাত্রার অ্যাসপিরিন গ্রহণের পরামর্শ, শারীরিক কার্যক্রম বৃদ্ধি এবং ওজন কমানো অব্যাহত রাখার সুপারিশ।’ চিকিৎসকের তথ্য অনুযায়ী, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং তার বর্তমান ওজন ২৩৮ পাউন্ড। গত বছরের এপ্রিল মাসে তার ওজন ছিল ২২৪ পাউন্ড। আরও পড়ুন: বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে! গত মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা হয়। গত বছর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নেয়ার পর এটি ছিল ওই মেডিকেল সেন্টারে তার তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা। পরীক্ষার আগে হোয়াইট হাউস জানিয়েছিল, এই চেকআপে ‘নিয়মিত বার্ষিক দাঁত ও চিকিৎসা মূল্যায়ন’ অন্তর্ভুক্ত থাকবে। যদিও চলতি বছর তিনি ইতোমধ্যে ফ্লোরিডায় দু’বার দন্তচিকিৎসকের কাছে গেছেন। সবশেষ পরীক্ষার পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সংক্ষিপ্ত মন্তব্য করে লেখেন, ‘সবকিছু একেবারে নিখুঁতভাবে হয়েছে’। ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের দৃশ্যমান কিছু শারীরিক সমস্যা এবং স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার কারণে প্রশাসন তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করতে শুরু করে। সূত্র: সিএনএন

Go to News Site