Collector
মধুবন সিনেপ্লেক্সে দর্শক টানছে ‘রকস্টার’ | Collector
মধুবন সিনেপ্লেক্সে দর্শক টানছে ‘রকস্টার’
Somoy TV

মধুবন সিনেপ্লেক্সে দর্শক টানছে ‘রকস্টার’

ঈদুল আজহায় দেশের ১০৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের বগুড়ার জনপ্রিয় সিনেমা হল মধুবন সিনেপ্লেক্সে প্রত্যাশার চেয়েও বেশি দর্শক টানছে সিনেমাটি, এমনটাই জানিয়েছেন হলটির ব্যবস্থাপক সাদিক ইউনুস।বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর চেয়ে ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে কেমন চলছে ‘রকস্টার’ জানতে চাইলে সাদিক ইউনুস বলেন,প্রিমিয়াম এবং স্টান্ডার্ড মিলিয়ে অ্যাডভান্স টিকিট ভালোই বিক্রি হয়েছে। ৩১ মে পর্যন্ত আগাম টিকিট ছেড়েছিলাম, ৬০% ভালো সেল হয়েছে। মধুবনে দুই সপ্তাহের বেশি চলতে পারে। সেদিক থেকে আমি বলবো, সিনেমা খারাপ না। এই ছবি সিনেপ্লেক্স কেন্দ্রিক দর্শকরাই বেশি পছন্দ করবে। তিনি আরও বলেন,রকস্টার একেবারে ভিন্ন ধরণের সিনেমা। এখানে মারপিট নেই। আইটেম গান, নায়িকা নিয়ে টানাটানি নেই। যারা এসব সিনেমা দেখে অভ্যস্ত তাদের কাছে এটা ভালো লাগবে না। ব্যাড রিভিউয়ের কারণে রিপিট দর্শক কম আসবে বলে ধারণা করছি। তবে যারা মিউজিক পছন্দ করেন তারা এই সিনেমা পছন্দ করছেন। মিউজিশিয়ানদের পার্সোনাল লাইফ কেমন হয় সেটাই দেখানো হয়েছে রকস্টারে। সবশেষে সাদিক ইউনুস বলেন,যারা সিনেমাটি তৈরি করেছিলেন (পরিচালক-প্রযোজক) তারা অল্প সংখ্যক হলে রকস্টার রিলিজ করতে চেয়েছিলেন। কিন্তু শাকিব খান আছে বলে সকল সিনেমা হল মালিক অনেকটা জোর করেই সিনেমাটি নিয়েছিলেন। যেসব সিনেমা হলে একটু ক্লাসিক দর্শক যাচ্ছেন, সেখানে ভালো যাচ্ছে। প্রত্যাশা যেমন ছিল তার চেয়ে ভালো যাচ্ছে। নেটদুনিয়ায় ‘রকস্টার’ সিনেমার নেতিবাচক রিভিউ প্রসঙ্গে মধুবন সিনেমা হলের মালিক রোকনুজ্জামান ইউনুস বলেন,রাজশাহীর রিভার ভিউ সিনেপ্লেক্স, যশোরের মনিহার, কুস্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, মম ইন, সিলেটের গ্রান্ড থিয়েটারসহ যে সব হলে হাউজ ফুল যাচ্ছে বা ভালো দর্শক হচ্ছে সেই সব হলের দর্শকদের রিভিউ প্রচারে আসছে না। শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন,একজন শিল্পী শুধু গ্যাংস্টার হয়ে ছবি বানাবে, তাতো হয় না। একজন সুপারস্টার সব ধরনের চরিত্রে অভিনয়ের দক্ষতা দেখাবে তবেই সে সুপারস্টার। ‘রকস্টার’-এ শাকিব খান দুর্দান্ত অভিনয় দক্ষতা দেখিয়ে প্রমাণ করেছে আসলেই সে সুপারস্টার। আরও পড়ুন: মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ ‘রকস্টার’ সিনেমার সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। আরও রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো তারকারা। আরও পড়ুন: আলোচনায় ঈদের সিনেমা ‘বনলতা সেন’

Go to News Site