Collector
স্কটল্যান্ডকে ১৩৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ | Collector
স্কটল্যান্ডকে ১৩৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
Somoy TV

স্কটল্যান্ডকে ১৩৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার বাদে টি-টোয়েন্টিসুলভ খেলতে পারলেন না কেউই। এই দুজনের স্কোরও আহামরি বড় নয়। ফলস্বরূপ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ১৩৩ রান করতে পেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।এডিনবার্গে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটি ভেঙেছিল মাত্র ১৬ রানের মাথায়। জুয়াইরিয়া ১৩ বলে ১২ রান করে বিদায় নেন ক্যাথরিন ব্রাইসের শিকার হয়ে। আরও ১০ রান উঠার পর গ্যাব্রিয়েলা ফন্টেনলা তুলে নেন ১৬ বলে ১১ রান করা দিলারাকে।এরপর জ্যোতি নেমেছিলেন। ৩৯ বলের ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৪৬ রানের ইনিংস সাজান ৫ চার ও এক ছয়ের মারে। সোবহানা মোস্তারির সঙ্গে ৪২ ও স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি।আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে আম্পায়ার জেসিরমোস্তারি ২২ বলে ২২ রান করে আবতাহা মাকসুদের বলে বোল্ড হন। স্বর্ণা ১৫ বলে এক চার ও এক ছয়ে করেন ২২ রান। তার উইকেট নেন ক্রিস্ট্রি গর্ডন। রাবেয়া খান জ্যোতির সঙ্গে ২ রান করে অপরাজিত ছিলেন।বাংলাদেশ সিরিজে আগামীকাল নেদারল্যান্ডস, ২ জুন ফের স্কটল্যান্ড ও ৪ জুন ফের নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

Go to News Site