Somoy TV
চায়ের রাজধানীখ্যাত সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার হয়েছে এক তরুণী। হেনস্তার সময় ওই তরুণী নিজেই তার ফেসবুক পেজে তা লাইভ করেন। আর শিগগিরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সিলেটের গোয়াবাড়ীর আলী বাহার চা বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (৩০ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী সিলেট গোয়াবাড়ি এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। তিনি এ হেনস্তার হওয়ার ঘটনাতার ফেসবুক ও ইন্সটাগ্রামে লাইভ করেছেন। ভিডিওতে দেখা যায়, ‘এই নারী পর্যটক চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে।নারী পর্যটক একসময় বলছেন, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ কিন্তু তারপর তাদের উত্তর না.. হা হা হে হে করে হাসছে, একজন ছেলে সামনে এসে ক্যামেরায় পোজ দিচ্ছে, আরেকজন সিগারেট টানতে টানতে উত্ত্যক্ত করছে।আরও পড়ুন: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভিজিট ভিসার নামে কোটি টাকার প্রতারণানারী পর্যটকের দাবি, তিনি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলেও অভিযুক্তরা সেখান থেকে সরে যায়নি। বরং তার পেছন পেছন আসতে থাকে। আরও অভিযোগ করেন, আশপাশে থাকা লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন বিভিন্ন অঞ্চল থেকে। তবে এমন অভিযোগ সামনে আসায় পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
Go to News Site