Collector
ইএসপিএনের খবর/গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মদ্যপ অবস্থায় গ্রেফতার স্টার্লিং | Collector
ইএসপিএনের খবর/গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মদ্যপ অবস্থায় গ্রেফতার স্টার্লিং
Somoy TV

ইএসপিএনের খবর/গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মদ্যপ অবস্থায় গ্রেফতার স্টার্লিং

গ্রেফতার হয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার রাহিম স্টার্লিং। হ্যাম্পশায়ারে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে।এই খবর ইএসপিএনের। প্রতিবেদন অনুযায়ী, স্টার্লিং গত বৃহস্পতিবার গ্রেফতার হন। হ্যাম্পশায়ারের এম৩ মোটরওয়ের একটি অংশে ল্যাম্বরগিনি চালানোর সময় দুর্ঘটনা ঘটান তিনি। তাকে আপাতত জামিনে মুক্তি দিয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।’প্রেস অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, হ্যাম্পশায়ার পুলিশের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার কিছু আগে আমরা খবর পাই যে মিনলি ইন্টারচেঞ্জের কাছে এম৩-এর দক্ষিণমুখী সড়কে একটি ল্যাম্বরগিনি রাস্তার ব্যারিয়ারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। অন্য কোনো যানবাহন এতে জড়িত ছিল না এবং কেউ আহতও হয়নি।’পুলিশ সরাসরি স্টার্লিংয়ের কথা না বললেও ৩১ বছর বয়সের কথা বলেছে। ‘গাড়ির চালক বার্কশায়ারের ৩১ বছর বয়সী এক ব্যক্তি। মাদকের প্রভাবে কিছুটা অচেতন অবস্থায় গাড়ি চালানো, বিপজ্জনক ড্রাইভিং, তৃতীয় শ্রেণির ক্যাটাগরিভুক্ত মাদক রাখার অভিযোগ এবং নমুনা দিতে অস্বীকৃতি জানানোর সন্দেহে তিনি গ্রেফতার হয়েছেন।’ স্টার্লিংয়ের বয়সও ৩১।আরও পড়ুন: ইনজুরি শঙ্কা থাকলেও নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিলপ্রেস অ্যাসোসিয়েশনকে স্টার্লিংয়ের প্রতিনিধিরা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দাবি করেছেন, লিভারপুল, চেলসি, আর্সেনাল ও ম্যানসিটিতে খেলা এই তারকা এখন নিজেকে মূল্যহীন অনুভব করতে শুরু করেছেন। তিনি নাকি গত কয়েক বছরে অত্যন্ত কঠিন সময় পার করছেন।’স্টার্লিং ২০১২ সালে লিভারপুলে যোগ দেন। ২০১৫ সালে যান ম্যানচেস্টার সিটিতে। এই ক্লাবটির হয়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। এরপর তার পা পড়েছে চেলসি ও আর্সেনালে। এই বছর নাম লেখান ডাচ ক্লাব ফেইনুর্ডে।

Go to News Site