Collector
পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন | Collector
পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন
Jagonews24

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত-প্রমাণিত। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। খায়রুল কবির খোকন বলেন, ‌‘দেশের সংকটময় মুহূর্তে একমাত্র নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। সবশেষ ছাব্বিশের নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত-প্রমাণিত।’ এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ। এর আগে বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সঞ্জিত সাহা/এসআর/এমএস

Go to News Site