Collector
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াত নেতা সেলিমের | Collector
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াত নেতা সেলিমের
Somoy TV

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াত নেতা সেলিমের

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।শনিবার (৩০ মে) রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অসন্তোষের পর রাজধানীতে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানসেলিম উদ্দিন বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোরও সমালোচনা করেন।

Go to News Site