Somoy TV
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনন্য এক রেকর্ডে নাম তুলেছেন আরাফাত মিনহাজ। প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট শিকার করেছেন তিনি। পাকিস্তানি বোলারদের অভিষেকে এতদিন সর্বোচ্চ ৪ উইকেট শিকারের নজির ছিল, সেরা বোলিং ফিগারের হিসাবে সেটা ৪২ বছর আগের ঘটনা।রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাঁহাতি আরাফাতের শিকার হন ম্যাথু শর্ট, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন ও নাথান স্মিথ। ১০ ওভারে মাত্র ৩২ রান দেন তিনি। তাতে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ২০০ রানে।From donning the cap to impact made ?Fairytale start to Arafat Minhas' ODI journey ➡️ Download #PCBLIVE app now Google Play Store: https://t.co/5mBlUco8iIApple App Store: https://t.co/RpeYQPrJxJWatch Live: https://t.co/M8wsOD7QwZ#PAKvAUS | #BackTheBoysInGreen |… pic.twitter.com/nOulJZ8jjm— Pakistan Cricket (@TheRealPCB) May 30, 2026 পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগারআরাফাত মিনহাজ ৫/৩২জাকির খান ৪/১৯আবদুল কাদির ৪/২১আবরার আহমেদ ৪/৩৩সরফরাজ নাওয়াজ ৪/৪৬আরও পড়ুন: '২০০ কি.মি. গতিতে বোলিং করব', পেস বোলিং নিয়ে সমালোচনার জবাবে শাহিন৪২ বছর আগে ডানহাতি পেসার জাকির খান নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। স্পিনারদের মধ্যে এর আগে পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন কিংবদন্তি আবদুল কাদির। ১৯৮৩ সালে তার ২১ রানে ৪ উইকেট শিকারের ঘটনাটিও নিউজিল্যান্ডের বিপক্ষে। অবশ্য ওই ম্যাচে কাদির বল করেছিলেন ১২ ওভার।পাকিস্তানের আর কারো এ রেকর্ড না থাকলেও মিনহাজসহ ওয়ানডে অভিষেকে এখন পর্যন্ত ১৬ জন বোলার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। অন্য ১৫ জন হলেন- চার্লি ক্যাসেল, কাগিসো রাবাদা, ফিদেল এডওয়ার্ডস, ইয়ান ফ্রাইলিঙ্ক, টনি ডোডমাইড, উভাইস কারনাইন, অস্টিন করনিংটন, তাসকিন আহমেদ, অ্যালান ডোনাল্ড, ব্রায়ান ভেতোরি, দাসুন শানাকা, ক্রেগ ইয়ং, মোস্তাফিজুর রহমান, জ্যাক বল ও চারিথা বুদ্ধিকা।
Go to News Site