Collector
সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীর হামলায় কিশোরী নিহত | Collector
সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীর হামলায় কিশোরী নিহত
Somoy TV

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীর হামলায় কিশোরী নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীর হামলায় মিতা বেগম (১৪) নামে এক তরুনী নিহত হয়েছে।শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই শান্তিগঞ্জের পাথারিয়া এলাকার উজ্জ্বল (২০) গুরুতর আহত হয়েছেন। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক অবস্থায় আহত মিতা বেগমকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। এছাড়াও অপর আহত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল মিয়ার সঙ্গে নতুন বাগবাড়ি গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের ঘর ভাড়ার জামিনদার ও পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। ঘটনার দিন উজ্জ্বল মিয়া পাওনা টাকা আদায় করতে নতুন বাগবাড়ি গ্রামে তার মামার বাড়িতে আসে। সন্ধ্যার দিকে অলি ও মারুফের কাছে টাকা চাইতে গেলে উজ্জ্বল মিয়াকে বেদড়ক মারধর করে অলি ও মারুফ। এতে উজ্জ্বল মিয়া গুরুতর আহত হন।আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজএ ঘটনার সংবাদ পেয়ে উজ্জ্বল মিয়ার মামাতো বোন মিতা বেগম তাদের প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে এ বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টিটু মিয়া ও তার স্ত্রীসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিতা বেগমের ওপর হামলা চালায়। লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেদম মারধরে গুরুতর আহত হয় মিতা বেগম। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মিতা বেগম মারা যায়। দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Go to News Site