Collector
আওয়ামী লীগ ৬ লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী | Collector
আওয়ামী লীগ ৬ লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী
Somoy TV

আওয়ামী লীগ ৬ লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক খাত থেকে নিয়ে গেছে, যার প্রভাব এখনও দেশের অর্থনীতিতে বিদ্যমান।শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা তাঁর জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।’মেডিকেল ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।আরও পড়ুন: আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: মোস্তাকআয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের জীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন, তাদেরও বিনামূল্যে সেবা দেওয়া হবে। এছাড়া সুন্নাতে খৎনা কর্মসূচি সাত দিনব্যাপী চলবে। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

Go to News Site