Collector
এক পরিবারের তিনজনই রাষ্ট্র নায়ক, সহজ ব্যাপার নয়: পানিসম্পদ মন্ত্রী | Collector
এক পরিবারের তিনজনই রাষ্ট্র নায়ক, সহজ ব্যাপার নয়: পানিসম্পদ মন্ত্রী
Somoy TV

এক পরিবারের তিনজনই রাষ্ট্র নায়ক, সহজ ব্যাপার নয়: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি তুলে ধরে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে চলছেন। সে অনুযায়ী দেশের জন্য মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পিতা-মাতা যেভাবে জনবান্ধব ছিলেন, দেশপ্রেমিক ছিলেন তিনিও তেমন।শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, একই পরিবারের মধ্যে মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়ক, এটা সহজ ব্যাপার নয়। আরও পড়ুন: লক্ষ্মীপুরে পুলিশ-বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০ মন্ত্রী আরও বলেন, বিএনপি অতীতে দেশের মানুষের জন্য যেভাবে কাজ করে গেছেন। বর্তমানেও করছেন। বিএনপি যদি এই দেশের মানুষকে কিছু দিতে না পারতো, তাহলে এই দেশের মানুষ বার বার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করত না। দেশের মানুষ অতীতের মতো বর্তমানেও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে জাগরণ তৈরি হয়েছে, এটি ধরে রাখতে সবাই মিলে কাজ করতে হবে। আরও পড়ুন: লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী এ সময় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাব, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকেই।

Go to News Site