Somoy TV
সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার তরুণীর ভিডিও ভাইরালের পর তিনজনকে আটক করেছে স্থানীয়রা। তবে তাদের আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।জানা যায়, শনিবার (৩০ মে) রাতে তাদের আটক করে গোয়াবাড়ি এলাকায় নিয়ে আসা হয়। এ সময় তাদের অভিভাবকও ছিলেন। এ বিষয়ে জানতে রাত রাত ১১ টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, পুলিশ তাদের আটকের চেষ্টা করছে। তবে এলাকাবাসী আটক করেছে এমন তথ্য তাদের কাছে নেই। এর আগে হেনস্তার সময় ওই তরুণী নিজেই তার ফেসবুক পেজে তা লাইভ করেন। আর শিগগিরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (৩০ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী সিলেট গোয়াবাড়ি এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। আরও পড়ুন: সিলেটে নিজ বাড়িতে ফিরতে প্রশাসনের কাছে নারী-শিশুদের আকুতি ভিডিওতে দেখা যায়, ‘এই নারী পর্যটক চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে।
Go to News Site