Somoy TV
পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং দেশের সম্পদ দেশের বাইরে পাচার হওয়া রুখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। আরও পড়ুন: মাদারীপুরে পশুর চামড়ার বর্জ্যে মারা গেল ১০ লাখ টাকার মাছ হিলি সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোর অধীনস্থ চেকপোস্ট, বিওপি এবং অরক্ষিত সীমান্ত পথগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
Go to News Site