Collector
কাপ্তাই হ্রদে অবশেষে পাওয়া গেল নবজিৎ চাকমার মরদেহ | Collector
কাপ্তাই হ্রদে অবশেষে পাওয়া গেল নবজিৎ চাকমার মরদেহ
Somoy TV

কাপ্তাই হ্রদে অবশেষে পাওয়া গেল নবজিৎ চাকমার মরদেহ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর নবজিৎ চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস। তিনি বলেন প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর আমাদের ডুবুরি দল নিখোজ নবজিৎ চাকমার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে স্থানীয়রা শুরুতে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করেছে সে বিষয়টি আমাদের জানায়নি। ফলে নির্দিষ্ট স্থানেই আমাদের ডুবুরি দল ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধান চালিয়েছে। শেষ মূহুর্তে এলাকাবাসী জাল ফেলার বিষয়টি জানালে ১০ মিটিনের মধ্যেই লাশ খুজে পেয়েছি। জাল টানার কারণে লাশটি অনেক দূরে সরে গিয়েছিল। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: খুলনায় দরজা ভেঙে ২ জনের মরদেহ উদ্ধার, একজন নিখোঁজ রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সকালে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস আমাদের বুঝিয়ে দিয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, শনিরার দুপুরে সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখের জারুলতলা এলাকায় নবজিৎ চাকমা তার অপর এক বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। নবজিৎ চাকমা (১৭) বাবার প্রদীপ চৌধুরী। তিনি খাগড়াছড়ির সদরের তেঁতুলতলা এলাকার বাসিন্দা ছিলেন।

Go to News Site