Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি

ব্রাহ্মণবাড়িয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা আমিনা ফারহিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় বি-২ তাঁর বাসভবনে এই ঘটনা ঘটে। বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিতাস টুইন টাওয়ারের কেয়ার টেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে ওই বিচারক ফ্ল্যাট তালা দিয়ে স্বামীর বাড়ি নারায়ণগঞ্জে বেড়াতে যান। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামে। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায়, ভোর সোয়া দুইটার পর তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে দুটি আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে গেছে। সকালে বিষয়টি কাজের মহিলার নজরে এলে বাড়ির নিরাপত্তায় দায়িত্বে থাকা কেয়ারটেকারসহ স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক কেনাবেচা’ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১ এদিকে খবর পেয়ে ওই বিচারকের আদালতের বেঞ্চসহকারী তোফায়েল আহমেদ ভূইয়া ঘটনা স্থলে ছোটে এসে খবরাখবর নেন। এ সময় তিনি এই প্রতিবেদক কে জানান, স্যারের বাসায় চুরির খবর পেয়ে এসেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাংস কাটতে গিয়ে শতাধিক আহত ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, বিচারকের বাসায় চুরি হয়েছে এমন খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসা ফাঁকা ছিল। তালাবদ্ধ বাসায় কেউ না থাকায় দরজার তালা ভেঙে চোরেরা প্রবেশ করেন। তারা আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র তছনছ করেছে। তবে কি পরিমান মালামাল চুরি হয়েছে এ বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা সেগুলো বিশ্লেষণ করতে পারব। তবে ইতিমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা করছি।

Go to News Site