Collector
ইতিহাসে ৩১ মে আলোচিত কী কী ঘটেছিল? | Collector
ইতিহাসে ৩১ মে আলোচিত কী কী ঘটেছিল?
Somoy TV

ইতিহাসে ৩১ মে আলোচিত কী কী ঘটেছিল?

বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাস মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজ ৩১ মে ২০২৬, রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।১৮৫৮ - ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।১৮৬৬ - দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়।১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু হয়।১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন করা হয়।১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন হয়। আরও পড়ুন: ৮টি লক্ষণ বলে দেয়— আপনি অতিরিক্ত চিনি খাচ্ছেন জন্ম ১৫৭৭ - নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন।১৭২৫ - অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রানি।১৮১৯ - ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।১৮৩৪ - কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট।১৯০৮ - ডন আমিচি, মার্কিন অভিনেতা।১৯১২ - চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী, যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।১৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।১৯২২ - ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা।১৯২৬ - প্রবীর সেন, প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার।১৯২৮ - পঙ্কজ রায়, ভারতীয় ক্রিকেটার।১৯৩০ - ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।১৯৪৫ - রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক।১৯৪৬ - স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত ক্রিকেট আম্পায়ার।১৯৪৯ - টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।১৯৬৩ - ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থি রাজনীতিবিদ।১৯৬৫ - ব্রুক শিল্ডস, মার্কিন অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।১৯৬৬ - রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার।১৯৮৪ - মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু। আরও পড়ুন: ঈদে গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না মৃত্যু ১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।১৯১০ - এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক।১৯৬৮ - অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ।১৯৮৬ - জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী।২০০২ - সুভাষ গুপ্তে, ভারতীয় ক্রিকেটার।২০০৪ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।২০০৬ - রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী।২০০৯ - কমলা দাস, প্রখ্যাত মালায়ালম ও ইংরাজি সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।২০১৪ - মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী।২০২০ - আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।২০২২ - ভারতীয় নেপথ্য সংগীতশিল্পী, কে কে নামে সুপরিচিত কৃষ্ণকুমার কুন্নথ।

Go to News Site