Collector
রাজনীতিতে পাওয়া-না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই: রিজভী | Collector
রাজনীতিতে পাওয়া-না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই: রিজভী
Somoy TV

রাজনীতিতে পাওয়া-না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই: রিজভী

চার দশকের বেশি সময় ধরে রাজনীতির ময়দানে হাঁটছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী আবার কখনো কবি-সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এ ক্যারিয়ারে ১৮ বার জেল খেটেছেন তিনি। অগনিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন।রিজভীর বেড়ে ওঠা, সাফল্য, ব্যর্থতাসহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয়। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘কারাগারে নানাভাবে নির্যাতন করত, ধরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখতো। নিচে ফেলে রাখতো। আধোয়া কম্বল দিত, তাতেই পিঠ দিয়ে থাকতে হতো। দুদিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত।’ রাজনৈতিক জীবনে পাওয়া-না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার সাফল্যের দিকটাই বেশি। তবে সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো মনে করি না। আমি যখন যেটা পেয়েছি সেটাতেই সন্তুষ্ট থেকেছি এবং এইটা নিয়ে মন খারাপ করা অথবা আরো ১০ জনকে নিয়ে লবিং করা কিংবা গ্রুপিং করার কাজ আমি কখনো করিনি।’ সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের কথা বার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য ও অপপ্রচারে মনে হয়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তারা।’ আরও পড়ুন: জিয়া পরিবারের তিন নেতৃত্বের বিশ্লেষণ মেজর হাফিজের তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন, তাদের আরো সংযত হওয়ার পরামর্শও দিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ব কথাবার্তা তারা বলেন। কিন্তু অনেক সময় কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। সেটা না করে বরং আরো বেশি তাদের নিজেকে তৈরি করতে হবে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জনগণের আস্থা তৈরি হয়।’ বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে একেবারে ঠান্ডা মাথায় গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করা হয়। কীভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজ রাজসাক্ষী হয়ে অবলীলায় সে কথাগুলো বলছে। পৃথিবীতে ফ্যাসিস্টদের কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি। হয়তো অন্য ফর্মে তাদের হয়তো কিছু কিছু ধিকি ধিকি আলো জ্বলতে পারে। কিন্তু আবার সেই পূর্বের মত একেবারে জ্বলে ওঠা কিংবা দম্ভ নিয়ে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই।’ জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

Go to News Site