Collector
উপকূলীয় তিন জেলায় বজ্রবৃষ্টির আভাস | Collector
উপকূলীয় তিন জেলায় বজ্রবৃষ্টির আভাস
Jagonews24

উপকূলীয় তিন জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের উপকূলীয় তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো- নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, এই তিন জেলায় পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিএ

Go to News Site