Collector
শেষ হচ্ছে ঈদের ছুটি, স্বজনদের মায়া ছেড়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা | Collector
শেষ হচ্ছে ঈদের ছুটি, স্বজনদের মায়া ছেড়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা
Somoy TV

শেষ হচ্ছে ঈদের ছুটি, স্বজনদের মায়া ছেড়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ঈদের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ, এবার ফেরার পালা। তাই স্বজনদের মায়া ছেড়ে আবরো ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে এখনো ফেরার চাপ অনেকটা কম।রোববার (৩১ মে) সকালে ঢাকার বিমানবন্দর ও কমলার রেলস্টশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এমনটা দেখা যায়। প্রিয় জনের ছুটি শেষে আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। সকাল থেকে ট্রেন ভর্তি করে ফিরছে মানুষ। তবে এখনও পুরো পরিবার নিয়ে আসেননি অনেকেই। যাদের অফিস শুরু হয়েছে কিংবা জরুরি কাজ রয়েছে ঢাকায় মূলত ফিরছেন তারাই। রফিক নামে এক চাকরিজীবী বলেন, ‘কাল থেকে অফিস খোলা। তাই ঈদ আনন্দ শেষে স্বজনদের মায়া ছেড়ে চলে এলাম।’ এদিকে, আজও ঢাকা ছাড়ছেন অনেকে। কমলাপুরে ঘরমুখো যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফেরার চেয়ে ছাড়ার সংখ্যাই বেশি। অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই পদ্মা পাড়ি দিয়ে ঘাটে ভিড়ছে যাত্রীবোঝাই লঞ্চ। এসব লঞ্চে আসছেন আসছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। অনেকে আবার স্পিডবোটে নদী পার হচ্ছেন। বরিশাল থেকে আসা সুমন জানান, ‘কাল থেকে অফিস করতে হবে। তাই ভিড় এড়াতে আজ সকালেই চলে এলাম।’ যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন বড় কোনো অভিযোগ না থাকলেও, গণপরিবহনে কিছুটা বাড়তি টাকা গুণতে হচ্ছে। তবে এবারের ঈদযাত্রা ও ফিরতি যাত্রা বিগত বছরগুলোর চেয়ে অনেকটাই স্বস্তিদায়ক। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে অফিস-আদালত পুরোদমে শুরু হওয়ায় বিকেলের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। তবে ফিরতি মানুষের চাপের পাশাপাশি ঈদের ছুটি না পাওয়া অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এখন। এছাড়া সড়কে ঢাকামুখী বাসেরও চাপ দেখা গেছে। এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন লাখো চাকরিজীবী।

Go to News Site