Collector
ফাইনাল হেরে ট্রান্সফার উইন্ডোতে ‘উচ্চকাঙ্ক্ষী’ হওয়ার কথা বললেন আর্তেতা | Collector
ফাইনাল হেরে ট্রান্সফার উইন্ডোতে ‘উচ্চকাঙ্ক্ষী’ হওয়ার কথা বললেন আর্তেতা
Jagonews24

ফাইনাল হেরে ট্রান্সফার উইন্ডোতে ‘উচ্চকাঙ্ক্ষী’ হওয়ার কথা বললেন আর্তেতা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে স্বপ্নের ইউরোপিয়ান শিরোপা ঘরে তোলা হলো না আর্সেনালের। ফাইনাল হারের পর দলটির কোচ মিকেল আর্তেতা বললেন, আসন্ন গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে দলকে আরও উন্নত করতে ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ হতে হবে। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ম্যাচের গুরুত্বপূর্ণ স্পট-কিক মিস করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, যা আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘প্রথমে তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন, এরপর দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, পরবর্তী ধাপে যেতে হলে দলকে দ্রুত, স্মার্ট এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হতে হবে।’ বিজয়ী দল পিএসজি ও তাদের কোচের সুনাম করতে ভোলেননি আর্তেতা। তিনি বলেন, ‘আমি পিএসজিকে অভিনন্দন জানাতে চাই। কোচ লুইস এনরিকে এবং তার দল সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা দল। তাদের বলের নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দক্ষতা এবং আক্রমণাত্মক ফুটবল আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।’ ফাইনালে মাঠের ফুটবলে পিএসজি দাপটে দেখিয়েছে। ৭৫% বল নিজেদের দখলে রেখে ২১টি শটও নেয়, যেখানে আর্সেনালের ছিল মাত্র ৭টি। এরপরও টাইব্রেকার পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়ায় নিজের দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন আর্তেতা। তিনি আক্ষেপ করে বলেন, খুব কাছাকাছি গিয়ে এমনভাবে ট্রফি হারানো সত্যিই কষ্টদায়ক অনুভূতি। একই সঙ্গে তিনি খেলোয়াড় ও স্টাফদের ধন্যবাদ জানান তাদের মৌসুমজুড়ে একসঙ্গে লড়াই করার জন্য। ম্যাচে বিতর্কিত কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আর্তেতা, বিশেষ করে ১০২তম মিনিটে ননি মাদুয়েকের সঙ্গে একটি ট্যাকলের ঘটনায় পেনাল্টি না দেওয়ায় তিনি প্রশ্ন তোলেন। আইএন

Go to News Site