Somoy TV
বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এমন সময় একের পর এক চোটে জর্জরিত হয়ে পড়েছে আর্জেন্টিনা। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম, যা কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাসে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করার কথা আর্জেন্টিনার। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় পারেদেসের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে। ফলে তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এবং বিশ্বকাপের আগে ইনজুরি তালিকাকে আরও দীর্ঘ করলেন।এর আগে লিওনেল মেসিকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পরীক্ষার পর জানা যায়, এটি গুরুতর কোনো চোট নয়; কেবল পেশিতে টান লেগেছে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে পুরোপুরি ফিট অবস্থায় নামতে পারেন।গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও উদ্বেগ ছিল। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে তার আঙুলে ছোট একটি ফাটল ধরা পড়ে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উল্লাসে পিএসজি সমর্থকদের তাণ্ডব, পুলিশের সঙ্গে সংঘর্ষমিডফিল্ডার নিকো পাজের বাঁ হাঁটুতে ব্যথা রয়েছে। হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ার পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো অবশ্য সুস্থতার পথে অনেকটাই এগিয়েছেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় ডান হাঁটুর ল্যাটেরাল কোল্যাটেরাল লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। ৪৭ দিন পর এখন তিনি পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন।একইভাবে ফরোয়ার্ড হুলিয়েন আলভারেজও সুস্থ হয়ে ফিরতে চলেছেন। গত এপ্রিলের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তার বাঁ গোড়ালিতে মচকানোর সমস্যা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনাই বেশি।উইঙ্গার নিকোলাস গঞ্জালেসের অবস্থা তুলনামূলক জটিল। এপ্রিলের শেষ দিকে অনুশীলনের সময় পেশিতে টিয়ার হয় তার। ফলে প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলার সম্ভাবনা খুবই কম।ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনাও পেশির চোটে ভুগছেন। মন্টিয়েলের ক্ষেত্রে দ্বিতীয় মাত্রার (গ্রেড-২) টিয়ার ধরা পড়েছে, তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে মোলিনার চোট তুলনামূলক হালকা (গ্রেড-১) হওয়ায় সময়মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা বেশি।এই তালিকার শেষ নাম থিয়াগো আলমাদা। তবে তার সমস্যা গুরুতর নয়। দীর্ঘ মৌসুমের ক্লান্তির কারণে পেশিতে টান অনুভব করছেন তিনি এবং বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মদ্যপ অবস্থায় গ্রেফতার স্টার্লিংএতসব অনিশ্চয়তার কারণে স্কালোনি ও তার কোচিং স্টাফ বিকল্প পরিকল্পনাও তৈরি রেখেছেন। কোনো খেলোয়াড় শেষ মুহূর্তে ছিটকে গেলে দলে তাদের ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এই তালিকায় রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিম পেরন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে এতগুলো ইনজুরির ঘটনা নিঃসন্দেহে স্কালোনির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Go to News Site