Collector
শক্তিশালী বোলিং বনাম বিস্ফোরক ব্যাটিংয়ের লড়াই | Collector
শক্তিশালী বোলিং বনাম বিস্ফোরক ব্যাটিংয়ের লড়াই
Jagonews24

শক্তিশালী বোলিং বনাম বিস্ফোরক ব্যাটিংয়ের লড়াই

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় আইপিএলের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে ফাইনালে মাঠে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত গুজরাট। তবে কোয়ালিফায়ার দুইয়র ভেন্যু নিউ চন্দিগঢ় থেকে ভারি বৃষ্টির কারণে বিমানের সূচি বিলম্ব হওয়ায় যাত্রা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ফাইনাল খেলতে নামার আগে দলটি খুব অল্প সময়ই প্রস্তুতির সুযোগ পাচ্ছে। একটা সময় আইপিএলের নিয়ম ছিল পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়নের ঘরের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। আগে সেই নিয়ম থাকলেও এখন সেটি বদলে গেছে। আগের নিয়ম অনুযায়ী হোম ভেন্যুর সুবিধা পাওয়ার কথা ছিল আরসিবির। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় সুবিধা পাচ্ছে গুজরাট। ঘরের মাঠে ফাইনাল খেলার সুবিধা না পেলেও বেঙ্গালুরু হাল ছাড়ার মতো দল নয়। ব্যাটিং ফর্মটা দুর্দান্ত দলটির। একাধিক ম্যাচে বড় স্কোর করেছে। তবে আহমেদাবাদে গ্রুপ পর্বে গুজরাটের কাছে ১৫৫ রানে অলআউট হওয়ার স্মৃতিটা তাদের ভাবাচ্ছে যদিও। চলমান আসরে অ্যাওয়ে বা নিরপেক্ষ ভেন্যুর ৭ ম্যাচের মাত্র ৩টিতে জয় পেয়েছে। তবে এই পরিসংখ্যান তাদের সম্ভাবনার ওপর বড় কোনো বাধা নয় যদি তাদের ম্যাচ উইনাররা নিজেদের সেরাটা দিতে পারে। ১৮ বছর ধরে শিরোপা না জেতার দীর্ঘ অপেক্ষার পর এবার বেঙ্গালুরুর সামনে সুযোগ এসেছে টানা দুইবার শিরোপা জয়ের ইতিহাস গড়ার। গুজরাট টাইটান্সের মূল শক্তির জায়গা তাদের পেস আক্রমণ। কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজ নতুন বলে প্রতিপক্ষের ওপর শুরু থেকেই তুমুল চাপ তৈরি করছেন। বিশেষ করে পাওয়ারপ্লেতে তাদের আক্রমণাত্মক বোলিং গুজরাটকে দারুণ সূচনা এনে দিচ্ছে। পরিসংখ্যানেও তারা এগিয়ে চলতি মৌসুমে। তাদের বোলিং স্ট্রাইক রেট ও ইকোনমি লিগে অন্যতম সেরা। ঘরের মাঠে এই পারফরম্যান্স আরও দুর্দান্ত। এই মৌসুমে তাদের বোলিং স্ট্রাইক রেট ১৬, যা টুর্নামেন্টের সেরা। ইকোনমি রেট ৯.৪৯ হলেও হোম ভেন্যুতে তা আরও দুর্দান্ত। যেখানে স্ট্রাইক রেট নেমে আসে ১৩.৫ এবং ইকোনমি ৮.৭২। অন্যদিকে আরসিবির আশার জায়গা তাদের ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা। একাধিক ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা বড় ইনিংস খেলেছে। বিশেষ করে প্লে-অফে তাদের রেকর্ড স্কোর দলকে আত্মবিশ্বাস দিয়েছে। সব মিলিয়ে ফাইনালটি হতে যাচ্ছে শক্তি বনাম ভারসাম্যের এক লড়াই। একদিকে গুজরাটের শক্তিশালী বোলিং, অন্যদিকে আরসিবির বিস্ফোরক ব্যাটিং। আইএন

Go to News Site