Collector
বৈশ্বিক ইসলামী অর্থনীতিতে শীর্ষস্থান ধরে রাখল মালয়েশিয়া | Collector
বৈশ্বিক ইসলামী অর্থনীতিতে শীর্ষস্থান ধরে রাখল মালয়েশিয়া
Somoy TV

বৈশ্বিক ইসলামী অর্থনীতিতে শীর্ষস্থান ধরে রাখল মালয়েশিয়া

মালয়েশিয়া টানা এগারোবারের মতো বিশ্বের শীর্ষ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই অর্জনকে দেশটির শক্তিশালী ইসলামী আর্থিক ব্যবস্থা, উন্নত হালাল শিল্প এবং আধুনিক অর্থনৈতিক কাঠামোর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।দেশটির আবাসন ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী নগা কোর মিং এই স্বীকৃতিকে মালয়েশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রার একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি ২০২৪/২০২৫’ প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, এই সাফল্য মালয়েশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, সুপরিকল্পিত অর্থনৈতিক নীতি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। মন্ত্রী নগা কোর মিং এক বিবৃতিতে বলেন, বর্তমান ‘মাদানি সরকারের’ সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালার কারণেই এই অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: লাওসে পাহাড়ের গুহায় আটকা পাঁচ গ্রামবাসী যেভাবে বেঁচে ফিরল তিনি আরও বলেন, প্রধান মুসলিম দেশগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করা শুধুমাত্র সরকারের নয়, বরং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই অর্জন মালয়েশিয়াকে বিশ্বমঞ্চে আরও সম্মানজনক ও প্রগতিশীল অবস্থানে নিয়ে গেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আবাসন খাতের মানোন্নয়ন, টেকসই নগর উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প আরও জোরদার করছে। তিনি একই সঙ্গে দেশের জনগণকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তার মতে, এই ঐক্যই ভবিষ্যতে মালয়েশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

Go to News Site