Collector
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, দাবি ট্রাম্পের | Collector
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, দাবি ট্রাম্পের
Somoy TV

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের কাছ থেকে এমন নিশ্চয়তা পেয়েছেন যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সময়ে খবর এসেছে, তিনি ইরানের কাছে পাঠানো শান্তি প্রস্তাব আরও কঠোর শর্তসহ সংশোধন করে ফেরত পাঠিয়েছেন।এই প্রস্তাবে কোনো পরিবর্তন হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার চুক্তি এবং কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর হরমুজ প্রণালী আবার চালু করার আলোচনা আরও বিলম্বিত হতে পারে। দ্য নিউইয়র্ক টাইমস এবং অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প নতুন একটি কাঠামো তেহরানের কাছে পাঠিয়েছেন, যেখানে শর্ত আরও কঠোর করা হয়েছে। তবে ঠিক কী পরিবর্তন আনা হয়েছে তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেছেন, তার প্রধান দাবি হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হয়। আরও পড়ুন: আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প তিনি তার মেয়ের জামাই লারা ট্রাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যে একমাত্র নিশ্চয়তা আমাকে পেতে হবে, তা হলো কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা এতে সম্মত হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’ তবে তেহরান আগে থেকেই ট্রাম্পের এসব দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে এসেছে। দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। ইরান বলেছে, আলোচনায় বসার আগে তাদের জব্দ করা ১২ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করতে হবে। পাশাপাশি ট্রাম্পের সেই দাবি, যেখানে বলা হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হবে, সেটাকে তারা ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরান আরও বলেছে, এই যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে বৈরুত অভিযোগ করেছে, ইসরাইল ‘ধ্বংসাত্মক নীতি’ অনুসরণ করছে, কারণ তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ লক্ষ্য করে বিমান হামলা ও সামরিক অগ্রগতি চালিয়ে যাচ্ছে। আরও পড়ুন: চুক্তির জন্য ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প এর আগে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দ্রুত একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা বললেও, ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলনামূলকভাবে ধীর ও সতর্ক অবস্থান নেন এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমি তাড়াহুড়ো করছি না। ধীরে ধীরে আমরা যা চাই তা পাচ্ছি, আর যদি না পাই, তাহলে অন্য পথে যেতে হবে।’ তথ্যসূত্র: গাল্ফ নিউজ

Go to News Site