Collector
হাজীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহত | Collector
হাজীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহত
Somoy TV

হাজীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি নামে আলাদা দুটি বাসের মাঝে পড়ে বিল্লাল হোসেন (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।রোববার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার টোড়াগড় কাজী বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত বিল্লাল হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মুরাগাঁও গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। হাজীগঞ্জ ডক্টরস সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সারারাত দায়িত্ব পালন শেষে বিল্লাল হেসেন সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে আইদি পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় আইদি বাস তাকে না উঠিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পিছন দিক থেকে দ্রুতগতির বোগদাদ পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।আরও পড়ুন: নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে চায় সরকার: নৌ প্রতিমন্ত্রীএদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত আইদি ও বোগদাদ পরিবহনের বাস দুটি আটক করে। তবে দুই বাসের চালক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দুই বাসের বেপরোয়া গতি এবং যাত্রী উঠানোর প্রতিযোগিতার কারণে এমন দুর্ঘটনা। এটি বন্ধ করতে হবে। না হলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে। তারা সড়কে কঠোর নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।অন্যদিকে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go to News Site