Collector
লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরাইলি বাহিনীর | Collector
লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরাইলি বাহিনীর
Somoy TV

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরাইলি বাহিনীর

ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের নাবাতীহ শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ (কালাত আল-শাকীফ) দখল করে নিয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যম কান দুর্গের ওপর ইসরাইলি পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করেছে।ইসরাইলি সেনাবাহিনী লিতানি নদী পার হয়ে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে এবং উত্তর দিকে নাবাতিয়েহ শহরের দিকে অগ্রসর হচ্ছে। শহরটি ঘিরে ফেলার মরিয়া চেষ্টা করছে তারা। এর মধ্যে ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের খবর এলো। ক্রুসেডারদের তৈরি এই কৌশলগত স্থাপনাটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এ বিষয়ে লেবাননের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবরটি নিশ্চিত হলে গত ২ মার্চ হিজবুল্লাহর সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর এটা হবে ইসরাইলি সামরিক বাহিনীর জন্য একটি বড় অর্জন। বিউফোর্ট দুর্গ ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্যবাহী স্থান। এর আগে ২০০০ সালে লেবানন থেকে সরে আসার আগ পর্যন্ত ইসরাইল ১৮ বছর এটি দখল করে রেখেছিল। আরও পড়ুন: লেবাননের নাবাতিয়েহ শহর ঘিরে ফেলার চেষ্টা করছে ইসরাইলি সেনারা গত ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল বারবার তা লঙ্ঘন করে আগ্রাসন অব্যাহত রেখেছে। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননের অভ্যন্তরে এটিই তাদের সবচেয়ে বড় সামরিক অনুপ্রবেশ। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা চৌকিন শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে, যেখানে আজ রোববার (৩১ মে) সকালে তারা জোরপূর্বক স্থান ত্যাগের নির্দেশ জারি করেছে। আরও পূর্বদিকে তারা লিতানি নদীর সমান্তরাল রিজলাইন বরাবর উত্তরে অগ্রসর হচ্ছে, যা মারজায়ুন জেলার উপর ৯০০ মিটার উঁচু (২,৯৫০ ফুট) গভীর খাদের মতো দৃশ্য তৈরি করেছে। ইসরাইলি সেনারা উঁচু ভূমি দখলের চেষ্টা করছে এবং নাবাতিয়েহ শহরকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা অন্যান্য শহরের দিকেও ভারী বোমাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে অগ্রসর হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে পুরো শহরের জন্য ব্যাপক স্থান ত্যাগের নির্দেশ জারি করা হয়েছিল। তেমনি তাইর শহরের জন্যও ব্যাপক স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: চীনা ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করে থাকতে পারে ইরান: এনবিসি সারাক্ষণ ইসরাইলি বাহিনী দক্ষিণাঞ্চলে কয়েক ডজন বিমান হামলা, ড্রোন হামলা ও আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে। তারা দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে। যারা এখনও সেখানে আছে, তাদেরকে জাহরানি নদীর উত্তরে চলে যেতে বলেছে। এতে দেশটিতে একটি ক্রমবর্ধমান মানবিক সংকট আরও তীব্র হচ্ছে, যেখানে এরই মধ্যে ১০ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Go to News Site