Somoy TV
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাইপাস এলাকায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। আহত রয়েছেন চালকসহ নিহত নারীর স্বামী।রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আহত আইনুলের স্ত্রী নুরজাহান (৫০), মেয়ে স্মৃতি (১৮) ও ইতি (১৫)। তারা নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার জানান, সকালে ঈদের চতুর্থ দিনে অটোরিকশায় চল্লিশা বাবার বাড়ি যাচ্ছিলেন নুরজাহান। পথে বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের নিচে চলে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও এক মেয়ে। পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নুরজাহানের স্বামী আইনুল হক (৬০) ও অটোরিকশাচালক রেহান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।আরও পড়ুন: নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যুএদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন গিয়ে বাইপাস মোড়ে গোল চত্বর এবং স্পিড বেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
Go to News Site