Collector
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ-দ্বীন হাসপাতালের | Collector
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ-দ্বীন হাসপাতালের
Somoy TV

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ-দ্বীন হাসপাতালের

সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত কয়েক দিনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে হাসপাতালের কর্মীরা মানসিক চাপে ছিলেন, যা এই পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন সংস্থা হাসপাতাল পরিদর্শন করে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। এ সময় বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতি ও চলাচলের কারণে কর্মীরা কয়েক দিন ধরে চাপে ছিলেন বলে দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়।আরও পড়ুন: আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশহাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ সময় একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।আদ-দ্বীন হাসপাতাল জানায়, তারা সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে। ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানানো হয়েছে।

Go to News Site