Collector
আর্সেনাল ফাইনাল হারের পর হল্যান্ডের হাস্যোজ্জ্বল পোস্ট, কী ইঙ্গিত দিচ্ছে? | Collector
আর্সেনাল ফাইনাল হারের পর হল্যান্ডের হাস্যোজ্জ্বল পোস্ট, কী ইঙ্গিত দিচ্ছে?
Somoy TV

আর্সেনাল ফাইনাল হারের পর হল্যান্ডের হাস্যোজ্জ্বল পোস্ট, কী ইঙ্গিত দিচ্ছে?

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির আছে আর্সেনালের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের একটি ছবি। গানারদের হারের কয়েক মিনিটের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি পুরনো শত্রুতাকে উসকে দিতেই করেছেন নরওয়েজীয়ান ফরোয়ার্ড- এমনটাই ধারণা নেটিজেনদের।বুদাপেস্টে গতকাল (৩১ মে) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আর্সেনালকে হারিয়েছে পিএসজি। গানারদের হয়ে এদিন সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল। ওই পেনাল্টি মিসেই হার নিশ্চিত হয় আর্সেনালের। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওই পেনাল্টি মিসের আধা ঘণ্টা পরই বন্ধুদের সঙ্গে হাসিমুখে সেলফি পোস্ট করেন হল্যান্ড। হল্যান্ডের সঙ্গে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মাঠের ভেতরের দ্বৈরথ বেশ পুরনো। ২০২৪ সালের একটি ম্যাচে গ্যাব্রিয়েলের মাথায় বল ছুড়ে মেরেছিলেন তিনি। এছাড়া আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতাকে উদ্দেশ্য করে 'ভদ্রভাবে থাকো' বলার মতো ঘটনাও রয়েছে। সে কারণেই আর্সেনালের এই হারের মুহূর্তে হালান্ডের এমন রহস্যময় হাসি সমর্থকদের নজর এড়ায়নি। ফুটবলপ্রেমীরা এটিকে আর্সেনালের প্রতি হল্যান্ডের প্রচ্ছন্ন উপহাস বা ‘ট্রল’ হিসেবেই দেখছেন। আরও পড়ুন: জানা গেল বিশ্বকাপে ব্রাজিলের কে কোন জার্সি পরে খেলবেন সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সমর্থক মন্তব্য করেছেন, 'অন্যের হার দেখে তৃপ্তির হাসি কাকে বলে, ও দেখাল।' আরেকজন লিখেছেন, 'এই হাসিটা ওদের মনে করিয়ে দেওয়ার জন্য যে— 'ভদ্রভাবে থাকো'।' তবে শুধু হল্যান্ডই নন, আর্সেনালের এই বিপর্যয় উদযাপন করতে ছাড়েননি অন্যান্য ক্লাবের খেলোয়াড়রাও। টটেনহ্যামের রিচার্লিসন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একটি কান্নারত শিশু হঠাৎ করেই হাসতে শুরু করে। অবশ্য ক্লাব ফুটবলের এই বৈরিতা ভুলে জাতীয় দলের সতীর্থ গ্যাব্রিয়েলের প্রতি সান্ত্বনা জানাতেও ভোলেননি এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে গ্যাব্রিয়েলকে সান্ত্বনা দেওয়ার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'মাথা উঁচু রাখো, সামনে ট্রফি আসছে।'

Go to News Site