Somoy TV
অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে। এই ঘোষণা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। আরও পড়ুন: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভিজিট ভিসার নামে কোটি টাকার প্রতারণা এতে আরও বলা হয়, বিস্তারিত জানতে আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।
Go to News Site