Collector
রেললাইনের পাশে পড়ে ছিল মাথাবিহীন মরদেহ, হাতে মেহেদী আর পকেটে চিরকুট | Collector
রেললাইনের পাশে পড়ে ছিল মাথাবিহীন মরদেহ, হাতে মেহেদী আর পকেটে চিরকুট
Somoy TV

রেললাইনের পাশে পড়ে ছিল মাথাবিহীন মরদেহ, হাতে মেহেদী আর পকেটে চিরকুট

রেললাইনের পাশে পড়ে ছিল মাথাবিহীন নিথর দেহ। ঈদে মেহেদিতে রাঙানো হাতে লেখা 'হোসাইন'। আর প্যান্টের পকেটে থাকা চিরকুটে লেখা_'আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।' এমন চিরকুট পাওয়া গেছে আতিক হোসাইন (২৩) নামের নিহত এক যুবকের কাছে।‎‎রোববার (৩১ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতিক হোসাইন উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে। ভোরে ট্রেনের নিচে মাথা দিয়ে অস্বাভাবিক মৃত্যুর পথ বেছে নেয় এই যুবক। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয়রা মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়। আরও পড়ুন: রংপুরে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১‎ ‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে সেই যুবকের মাথাবিহীন নিথর দেহ। তার হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা—‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’ আরও পড়ুন: খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী লেন, স্বস্তির নিশ্বাস পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী বলেন, ইতিমধ্যে ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।

Go to News Site