Collector
একটি মোটরসাইকেল ইঞ্জিনের গড় আয়ু কত? | Collector
একটি মোটরসাইকেল ইঞ্জিনের গড় আয়ু কত?
Somoy TV

একটি মোটরসাইকেল ইঞ্জিনের গড় আয়ু কত?

বাইকপ্রেমীদের কাছে তার বাইকটি কেবল বাহন নয়, আবেগের জায়গাও বটে। প্রিয় বাইকটির ইঞ্জিন কতদিন সচল থাকবে?-অনেকের মনেই এই প্রশ্ন উঁকি দেয়। বিশেষজ্ঞদের মতে, একটি মোটরবাইক ইঞ্জিনের গড় আয়ু কত হবে তা মূলত নির্ভর করে নির্দিষ্ট সেই ইঞ্জিনের ধরন এবং এর রক্ষণাবেক্ষণের ওপর।মডেলভেদে ভিন্নতাসব ইঞ্জিনের ক্ষমতা বা স্থায়িত্ব এক নয়। উদাহরণস্বরূপ, হোন্ডা গোল্ডউইং-এর মতো লংজিটিউডিনাল মাউন্টেড এবং লিকুইড কুলড ইঞ্জিনের আয়ু প্রায়ই ২,৫০,০০০ মাইল বা তার বেশি হয়ে থাকে। তবে সাধারণ মানের ইঞ্জিনের ক্ষেত্রে এই চিত্রটি ভিন্ন হতে পারে। সাধারণত নামী দামী ব্র্যান্ডের বাইকগুলো অনায়াসেই ১,০০,০০০ মাইল বা তার কাছাকাছি পথ পাড়ি দিতে সক্ষম। এক্ষেত্রে ট্যুরিং এবং ক্রুজার বাইকগুলো স্পোর্টস বাইক বা ডার্ট বাইকের তুলনায় বেশিদিন টেকে বলে মনে করা হয়।সময়ের চেয়েও বড় শত্রু হলো অবহেলা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব একটি ভালো ইঞ্জিনের আয়ু দ্রুত কমিয়ে দেয়। প্রস্তুতকারক কোম্পানির দেওয়া নির্দেশিকা বা ম্যানুয়াল অনুযায়ী সঠিক সময়ে তেল (Fluid) এবং ফিল্টার পরিবর্তন না করলে ইঞ্জিন অকালেই বিকল হতে পারে।অব্যবহৃত বাইকের ঝুঁকিঅনেকে মনে করেন বাইক না চালালে তা নতুনের মতো থাকে, যা একটি ভুল ধারণা। দীর্ঘ সময় বাইক ফেলে রাখলে ইঞ্জিনের ভেতরকার রাবার সিলগুলো শুকিয়ে ফেটে যায়। এছাড়া জ্বালানি ট্যাংকিতে থাকা পেট্রোল বা গ্যাসোলিন বাষ্পীভূত হয়ে ফুয়েলিং সিস্টেমে এক ধরনের আঠালো অবশেষ রেখে যায়, যা ইঞ্জিনের জন্য ক্ষতিকর।আরও পড়ুন: ৬৫০ সিসি ইঞ্জিনে আসছে রয়্যাল এনফিল্ডের ‘বুলেট’দীর্ঘস্থায়ী করার কিছু কার্যকরী পরামর্শমোটরবাইক ইঞ্জিনের আয়ু বাড়াতে বিশেষজ্ঞরা নিচের বিষয়গুলোর ওপর জোর দিয়েছেন:সঠিক রক্ষণাবেক্ষণ: প্রস্তুতকারকের শিডিউল অনুযায়ী নিয়মিত সার্ভিসিং করান এবং ভালো মানের লুব্রিকেন্ট ও ফিল্টার ব্যবহার করুন।যথাযথ সংরক্ষণ: বাইক সরাসরি রোদ বা বৃষ্টির নিচে রাখা উচিত নয়। রোদের অতিবেগুনি রশ্মি এবং অতিরিক্ত তাপমাত্রা ইঞ্জিনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশের ক্ষতি করে।সঠিক চালনা: ইঞ্জিনটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ঠিক সেভাবেই বাইক চালানো উচিত। অতিরিক্ত কর্কশভাবে বা ক্ষমতার বাইরে ইঞ্জিন ব্যবহার করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়।শেষকথাইঞ্জিনের স্থায়িত্ব নির্ভর করে আপনার ব্যবহারের ওপর। সঠিক যত্ন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমেই আপনি আপনার প্রিয় বাইকটির ইঞ্জিনকে বছরের পর বছর সচল রাখতে পারেন।

Go to News Site