Somoy TV
পবিত্র হজ পালন শেষ করেছেন 'ইশক মুর্শিদ' খ্যাত পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। পবিত্র সফর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী।দুরেফিশান সেলিম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে জানান, এই সফর তার মধ্যে গভীর আধ্যাত্মিকতা, ধৈর্য, কৃতজ্ঞতা ও অবিচল বিশ্বাসের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, হজ তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছে এবং সব ধরনের জাগতিক আবেগ থেকে মুক্ত হতে সাহায্য করেছে। বাবা-মায়ের সঙ্গে হজ পালন করতে পারায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। সহযাত্রীদের সঙ্গে কাটানো মুহূর্ত ও ভক্তির কথা স্মরণ করে তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন,আমরা একসঙ্গে নামাজ পড়েছি, কেঁদেছি, হেসেছি এবং ক্যাম্পের সব ধরনের খাবার খেয়েছি। আমরা তাকওয়ার অসাধারণ সব গল্প শুনেছি এবং কথার চেয়ে কাজের মাধ্যমে ধর্মকে আরও গভীরভাবে জেনেছি। পুণ্যময় সফরে অর্জিত অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করে তিনি লেখেন,জানি না আমি নিজের সঙ্গে কী নিয়ে যাচ্ছি কারণ প্রাপ্তি এত বেশি যে তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমি এটা জানি যে, পেছনে কী ফেলে যাচ্ছি— এতদিন ধরে বয়ে বেড়ানো সব জাগতিক চিন্তা ও আবেগের গুরুভার। আরও পড়ুন: ‘দৃশ্যম’ অভিনেতার ক্যারিয়ারের প্রথম সিনেমা আটকে ছিল ৩৫ বছর ২০২০ সালে কমেডি নাটক 'দিল রুবা'-তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন দুরেফিশান সেলিম। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ইশক মুর্শিদ’, ‘ক্যায়সি তেরি খুদগারজি’, ‘খাই’, ‘জ্যায়সে আপকি মার্জি’, ‘সাঁওয়াল ইয়ার পিয়া’ ইত্যাদি। আরও পড়ুন: কারিনা-আলিয়াসহ ইনস্টাগ্রামে যাদের আনফলো করলেন করণ জোহর!
Go to News Site